
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে ‘বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০ ২০২৬, পাওয়ার্ড বাই বিআরবি, নেক্সাজেন, আরএফএল; কো-পাওয়ার্ড বাই ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ওএমসি’। বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের আবদুুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো: মেসবা উদ্দিন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম এ মজিদ তালুকদার, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হক। জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো: আবদুুল জলিল। বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ১৪২৪ জন কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ড শেষে ঢাকা কমার্স কলেজ চ্যাম্পিয়ন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ১ম রানারআপ, জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২য় রানারআপ এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় সেরা প্রতিযোগী নির্বাচিত হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








