
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে টানা চতুর্থ জয় পেয়েছে মোহামেডান। গতকাল মুন্সীগঞ্জের মাঠে তারা ৪-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। বিজয়ী দলের শাহরিয়ার ইমন ( ২৯ মি.), দিয়াবাতে (৫২ মি.), মোজাফফরভ ( ৫৬ মি.) এবং আরিফ (৮৫ মি.) গোল করেন। এতে সাদা কালোদের পয়েন্ট ১২। সিটি ক্লাব গোপালগঞ্জের মাঠে ৩-০তে হারিয়েছে আরামবাগকে। গোলদাতা এনামুল (১৭মি.), ওকাফোর (৩৮মি.) ও শায়েক দোস্ত (৭৮ মি.)। শীর্ষে থাকা বাংলাদেশ পুলিশ ১-০তে হারিয়েছে পিডব্লিউডিকে। মানিকগঞ্জের মাঠে ১৩ মিনিটে গোল করেন স্টিফেন। পুলিশের পয়েন্ট ১৩। কিংস এরিনায় বসুন্ধরা কিংস ৪-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসিকে। কিংসের রবিনহো একটি, সিলভা দু’টি, এবং রাকিব অপর গোল করেন। চট্টগ্রামের গোলদাতা আশীষ ও পেনাল্টি থেকে জাফর। বসুন্ধরার পয়েন্ট ১০।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








