সাফ ক্যাম্পে ইনজুরড ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
৪ নভেম্বর থেকে শুরু হবে সাফ ফুটবল। ৫ তারিখে স্বাগতিক বাংলাদেশের খেলা। প্রতিপক্ষ ভুটান। এরপর ৮ তারিখে ম্যাচ লংকানদের বিপক্ষে। ২০০৩ সালের পর ফের ঘরের মাঠে সাফ শিরোপা জয়ের মিশন। এ জন্য গতকাল ৩০ সদস্যের বাংলাদেশ দলের তালিকা ঘোষণা করেছেন কোচ টমাস ডুলি। অবশ্য দুই গোলরক্ষক ইসহাক আকন্দ ও মোহাম্মদ আসিফকে শুধুই অনুশীলনের জন্য ডাকা হয়েছে। তারা সাফ স্কোয়ার্ডের সদস্য নন। এই ফুটবলারদের আজ বেলা ২টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এবারের জাতীয় দলে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভান ও যুক্তরাজ্যে বড় হওয়া মাহি খান। তবে এবারের ক্যাম্প ইনজুরিতে আক্রান্ত ফুটবলারদের ডেকে বিস্ময়ের জন্ম  দিয়েছেন কোচ টমাস ডুলি। এই ইনজুরড ফুটবলারদের তালিকায় আছেন ডিফেন্ডার তপু বর্মন, বিশ^নাথ ঘোষ, মিডফিল্ডার সোহেল রানা (সিনিয়র) ও ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। এদের ক্যাম্পে ডেকে ফের বাদ দেয়াটা যেমন বিব্রতকর তেমনি পুরোপুরি ফিট না হতেই তাদের মাঠে নামালে ঘটবে বিপত্তি। জাতীয় দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম। বাদ পড়েছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা শাহরিয়ার ইমন এবং ডিফেন্ডার শাকিল আহাদ তপু।
 আসিয়ান কাপের ভয়াবহ রকম বাজে ফল করেছে বাংলাদেশ। সাফে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে না হামজা চৌধুরী, শমিত শোমদের। ফিফা উইন্ডোর বাইরে ৫ নভেম্বরে বাংলাদেশের খেলা পড়ায় হামজাদের পাওয়া যাবে না।
তবে ইনজুরিতে আক্রান্তদের ক্যাম্পে ডাকায় সামলোচনার মুখে পড়েছেন কোচ। বাফুফের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানান, ইনজুরির জন্য যাদের ক্লাব টিমেই খেলানো হচ্ছে না তাদের কোন যুক্তিতে জাতীয় দলে ডাকা হলো। সাফ ক্যাম্পে নতুন দুই মুখ রোনান ও মাহি খান আগেই অনূর্ধ্ব-২০
বাংলাদেশ দল : মিতুল, শ্রাবণ, সুজন, তপু বর্মন, বিশ^নাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক কাজী, জায়ান , সোহেল রানা, মো: সোহেল রানা, হৃদয়, হামজা, শমিত, কাজেম শাহ, জামাল, ফারহান, শেখ মোরসালিন, রাকিব, ফাহিম, ফাহামিদুল, ইব্রাহিম, স্বাধীন, রোনান সুলিভান, মাহি খান।

Advertisement