
নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা। সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন বারী। শনিবার ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান পেয়েছেন ৫০ ভোট। এ দিকে ১২৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস সেলিম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৯ ভোট।
এ ছাড়া সম্পাদক পদে জামাল উদ্দিন বারী ১২৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম ৪৯ ভোট পেয়েছেন। ১০৯ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: মোস্তফা কামাল। কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এস এম জাহাঙ্গীর। অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে মো: আলী হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস মাদ্রাজী পেয়েছেন ৬০ ভোট
সদস্য পদে ছয়জনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন- খন্দকার হাসনাত করিম, মো: এমরান হোসেন, লিপিকা সরকার, গোলাম শাহানী, মুহ: আরিফ-উদ-দৌলা ও মাহমুদুল হক জাহাঙ্গীর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








