স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় সর্বস্তরে আইন বাস্তবায়নের আহবান
জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত।


বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হলে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে ইসলামের শিক্ষা ও আদর্শের আদলে বিজ্ঞানভিত্তিক হিসেবে সাজাতে হবে এবং সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত, শান্তি শৃঙ্খলায় সমৃদ্ধ ও জনকল্যাণমূলক করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়াহ্ আইন বাস্তবায়ন করতে হবে। এছাড়া বিজাতীয় আগ্রাসন থেকে দেশ ও জাতির সুরক্ষা এবং বিশ্বের বুকে নৈতিক চেতনাসম্পন্ন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় নেতারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক। জাতীয় নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন- মওলানা আবদুর রব ইউসুফী, নায়েবে আমির জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, মওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমির, খেলাফত মজলিস, গাজী আতাউর রহমান, মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মওলানা আজিজুল হক ইসলামাবাদী, জয়েন্ট সেক্রেটারি হেফাজতে ইসলাম বাংলাদেশ, কাজী আবুল খায়ের, মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ, প্রফেসর সিদ্দিকুর রহমান আশরাফী, অধ্যাপক  ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মওলানা জালাল উদ্দিন, মহাসবি বাংলাদেশ খেলাফত মজলিস, মওলানা মুজিবুর রহমান হামিদী, নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ড. মুহাম্মদ রশীদুল হাসান, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড. জাফর আহমদ ভূঁইয়া, প্রফেসর, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি

Advertisement