
রয়টার্স
ইন্দোনেশিয়ায় তরুণ প্রজন্ম বা জেন-জি বিক্ষোভকারীদের সামাল দিতে রাজধানী জাকার্তাজুড়ে সাড়ে ৯ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে দেশটির প্রশাসন। জাকার্তা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সংবাদমাধ্যমকে জানান, অন্তত দু’টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে গণবিক্ষোভ প্রদর্শন করবেন। সম্প্রতি দাবানলে ক্ষয়ক্ষতি, শেয়ার বাজারে চরম ধস এবং জাতীয় মুদ্রা রুপিয়ার ব্যাপক মান অবনমনসহ সামগ্রিক ভঙ্গুর অর্থনীতির প্রতিবাদে আন্দোলন জোরদার করেছে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
একই সাথে পরিবেশবাদী সংগঠন ‘গ্রিনপিস’-এর কর্মীরা শহরের কেন্দ্রীয় এক স্মৃতিসৌধে ব্যানার ঝুলিয়ে তীব্র জলবায়ু সঙ্কট মোকাবেলা এবং লাগামহীন জীবনযাত্রার খরচ কমানোর জোর দাবি জানিয়েছেন। ২০২৪ সালে সাবেক সামরিক কর্মকর্তা প্রাবোও সুবিয়ান্তো বিশাল জনসমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দেশটির মসনদে বসেন। তবে ক্ষমতা গ্রহণের পর তার গৃহীত নানা জনতুষ্টিমূলক অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে দেশের সার্বিক অর্থনীতি মারাত্মক ধাক্কা খেয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








