সাদিক খান
সাদিক খান। সংগৃহীত

মুসলিম উম্মাহকে পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদে (ব্লু মস্ক) জুমার নামাজ আদয়ের পর তিনি এ শুভেচ্ছা জানান।

Advertisement

সম্প্রতি কপ৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে যান সাদিক খান, এ সময় শুক্রবার ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্কে নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের ভেতরে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

ছবিগুলোর সাথে ক্যাপশনে লেখেন—ইস্তাম্বুলের সুন্দর ব্লু মস্ক থেকে জুম্মা মোবারক—এমন ক্যাপশন লিখে তিনি তার অনুসারীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। পরে ইস্তাম্বুল সফরের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে ওঠে তার এই পোস্টটি।

ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার পরিদর্শনের সময় সাদিক খানের সাথে ছিলেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী কোশকুন ইলমাজ এবং ফাতিহ জেলার মেয়র মেহমেত এরগুন তুরান।

এর আগে সাদিক খান ঐতিহাসিক আয়া সোফিয়ায় নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

সূত্র: ইয়েনি শাফাক