৫২ বছর বয়সে মা হচ্ছেন সোয়াঙ্ক

বিনোদন রিপোর্ট 
হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। গর্ভধারণের খবর প্রকাশের এক দিন পরই নিউইয়র্কে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প। ‘দ্য ড্রু ব্যারিমোর শো’তে যাওয়ার সময় হাসিমুখে ভক্তদের অভিবাদন জানান তিনি। অস্কারজয়ী এই অভিনেত্রী সাদা টপের সাথে রঙিন কার্ডিগান, ঢিলেঢালা জিনস ও কালো বুট পরেছিলেন। পোশাকের ফাঁকে তার গর্ভাবস্থার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। এটি ছিল তৃতীয় সন্তানের অপেক্ষার খবর জানানোর পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।
গত ১৪ অক্টোবর স্বামী ফিলিপ স্নাইডার ও তিন বছর বয়সী যমজ সন্তান আয়য়া ও ওমকে নিয়ে একটি মজার ভিডিও প্রকাশ করে সুখবরটি জানান হিলারি।

Advertisement