
স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য ও সুবিধাজনক করার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় মার্কেন্টাইল ব্যাংকের কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারে উপভোগ করবেন এক্সক্লুসিভ হেলথ কেয়ার বেনিফিট। সম্প্রতি আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন। মার্কেন্টাইল ব্যাংকের সাথে এই সমঝোতা আমাদের স্বাস্থ্যসেবার পরিধি আরো বিস্তৃত করার এবং আরো বেশি মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সুযোগ তৈরি করবে। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু এবং শাহরিয়ার ইসলাম প্রমুখ। অন্য দিকে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল হেড মো: সাইফুল আলম চৌধুরী। এপিক হেলথ কেয়ারের সাথে এই সমঝোতা তাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পক্ষে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অনুপম কুমার পাল এবং ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার প্রধান বিজয় কুমার দত্ত। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








