আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও জেপি মরগ্যানের সাথে মুরাবাহা চুক্তি স্বাক্ষর


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা ও স্বল্পমেয়াদি ট্রেজারি কার্যক্রম অরো দক্ষ করার লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানের সাথে একটি মাস্টার মুরাবাহা চুক্তি সম্পাদন করেছে। এ চুক্তির আওতায় জেপি মরগ্যানে রক্ষিত ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রার স্থিতি থেকে শরিয়াহসম্মত পদ্ধতিতে ওভারনাইট রিটার্ন অর্জনের সুযোগ তৈরি হবে। এর ফলে ব্যাংকের বৈদেশিক মুদ্রার স্থিতির আরো কার্যকর ব্যবহার এবং স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনা জোরদার হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেপি মরগ্যান বাংলাদেশ অফিসপ্রধান ও এক্সিকিউটিভ ডিরেক্টর সাজ্জাদ আনাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ট্রেজারি বিভাগ প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল মবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (এফআই), অফশোর ও রেমিট্যান্স বিজনেস বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মীর মো: হাসানুল জাহেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement