
বীমা গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, প্রতিশ্রুত সুবিধা যথাসময়ে পৌঁছে দেয়া এবং দেশের বীমা খাতে মানুষের আস্থা বাড়াতে দেশজুড়ে বিশেষ দাবি নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের হাতে বিপুল অঙ্কের বীমা দাবির চেক তুলে দেয়ার কার্যক্রম চলমান। ধারাবাহিক এ উদ্যোগে গুরুত্ব পাচ্ছে গ্রাহকসেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো দাবি পরিশোধের বিষয়টি। জানা গেছে, এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, গাজীপুর, নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। এসব অঞ্চলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ হস্তান্তর করা হয়। পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








