সৌদি বিমানবন্দরে নিহত নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
আল-বাইত গেস্টস কোম্পানির প্রতিনিধির সাথে চুক্তি সই করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে মিসাইল হামলায় নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা ও আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। 
ধর্মমন্ত্রী গতকাল সৌদি বিমানবন্দরে নিহত নাসরুল্লাহ বদরের বাসভবনে যান। সেখানে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে সহযোগিতা দিয়ে নাসরুল্লাহ বদরের নাঙ্গলকোটের বাড়িতে পাঠান। 
শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি তার লাশ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ  নেয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
পরিবারের সাথে ফোনালাপে তিনি শহীদদের লাশ জান্নাতুল বাকিতে দাফন কিংবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তা ছাড়া হামলার পরপরই তিনি সৌদি সরকারের সাথে যোগাযোগ করে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেন। 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার নৈতিক দায়িত্ব।’ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কাগজপত্রও তিনি নিজের জিম্মায় নেন। পাশাপাশি নাসরুল্লাহর পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।