ইরানের পতাকা
ইরানের পতাকা। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত ইরানের কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার খবরকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। 

Advertisement

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কর্তৃপক্ষ এ হুমকিকে ‘অত্যন্ত গুরুত্বের সাথে’ বিবেচনা করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘যারা ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে, তারাই এখন নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্র তৈরি করতে চাইছে। এ জন্য তারা ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সাম্প্রতিক দাবি এবং সিএনএনের প্রচারিত কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে বানোয়াট সংবাদ।’

সূত্র : বাসস