
সাভারে গণস্বাস্থ্য পিএইচএ মিলনায়তনে গত ৩ অক্টোবর ‘গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি:’-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মো: শফিউদ্দিন। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করা হয়। এতে প্রতিবেদন পাঠ ও সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মো: মোখতারুজ্জামান। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য সোসাইটির পরিচালকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাসহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। একই তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- রোকেয়া পারভীন, সভাপতি, মোহাম্মদ আবুল বাসার, সহসভাপতি, ফিরোজা সুলতানা রহমান সদস্য, মো: আব্দুর রহমান সদস্য, মো: মনির হোসেন সদস্য ও রওশান আরা সদস্য। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








