পদ্মা সেতু এলাকায় উন্নয়নকাজ ত্বরান্বিত করার নির্দেশ সেতু সচিবের

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
পদ্মা সেতু সংলগ্ন এলাকায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজের সরেজমিন অগ্রগতি পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। গত শনিবার পরিদর্শনের সময় কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং বিভিন্ন দফতরের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের তাগিদ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের প্রটোকল কর্মকর্তা মো: মাহবুবুল হক।
পরিদর্শনকালে সচিব ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম, পদ্মা সেতু জাদুঘর এবং জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের অগ্রগতি ঘুরে দেখেন। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগেই জাজিরা প্রান্তের প্রকল্পগুলো সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার কড়া নির্দেশনা দেন তিনি।

Advertisement