
ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে গত ৩১ আগস্ট অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে গতকাল আকাশি-সাদা জার্সি গায়ে চাপিয়ে শেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপজয়ী তারকা। তার বিদায়কে ঘিরে সাবেক ও বর্তমান কিংবদন্তি ফুটবলারদের অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো, ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি, গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, ক্রোয়েশিয়ার লুকা মডরিচ, ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র এবং মেসির জাতীয় দলের সতীর্থ ও বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির ক্যারিয়ার ও প্রভাবের প্রশংসা করেছেন এসব তারকারা।
রোনালদিনহো : মেসির সবচেয়ে ঘনিষ্ঠ সাবেক সতীর্থদের একজন রোনালদিনহো। ব্রাজিলিয়ান এ প্লে-মেকার মেসির প্রতিভাকে অন্য উচ্চতায় রেখেছেন। তিনি বলেছেন, মেসি যখন অবসর নেবেন, তখন শুধু বার্সেলোনা নয়, ফুটবলেরও ১০ নম্বর জার্সি অবসরে পাঠানো উচিত।
জিয়ানলুইজি বুফন : ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। মেসির সাথে দেখা করার স্মৃতি তুলে ধরে বলেন, প্রথমবার মেসির সাথে দেখা করে তিনি তাকে ছুঁঁয়ে দেখতে চেয়েছিলেন- তিনি সত্যিই মানুষ কি না, সেটা নিশ্চিত হতে!
পাওলো মালদিনি : ইতালিয়ান ডিফেন্ডার মালদিনির মতে, মেসি দিয়েগো ম্যারাডোনার পর্যায়ে পৌঁছেছেন এবং তাকে ছাড়িয়েও গেছেন। তিনি প্রশংসা করেছেন মেসির গতি ও অসাধারণ দক্ষতারও।
লুকা মডরিচ : ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মডরিচ। মেসির শেষ ম্যাচের পর আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন তিনি। তার ভাষায়, মেসিকে খেলতে দেখা ছিল আনন্দের এবং তিনি ছিলেন একজন ‘ইউনিক’ খেলোয়াড়।
নেইমার : মেসির বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক ক্লাব বার্সেলোনা সতীর্থ নেইমারও। মেসির সাথে মাঠ ও মাঠের বাইরে দীর্ঘ সময় কাটানো নেইমারের কাছে আর্জেন্টাইন তারকার বিদায় বিশেষ আবেগের মুহূর্ত হয়ে এসেছে।
আর্জেন্টিনা সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া বলেছেন, মেসিকে আর আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে না দেখাটা মেনে নেয়া কঠিন।
রদ্রিগো দি পল মেসিকে ‘চিরন্তন’ বলে অভিহিত করেছেন। লাওতারো মার্টিনেজ জানিয়েছেন, মেসি শুধু মাঠের অর্জন দিয়ে নয়, ব্যর্থতার পরও ওঠে দাঁড়িয়ে বিশ্বাস ধরে রাখার শিক্ষা দিয়ে তাদের প্রভাবিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








