
এএফপি
উত্তর কোরিয়ার আটক যুদ্ধবন্দীদের সিউলে হস্তান্তরের গোপন তথ্য একতরফাভাবে প্রকাশ করার ঘটনায় ইউক্রেন যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, তবে কিয়েভের বিরুদ্ধে ‘আরো কঠোর ব্যবস্থা’ নেয়ার তীব্র হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। গতকাল শুক্রবার এক আনুষ্ঠানিক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ঘটনার সূত্রপাত জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক বক্তব্যকে কেন্দ্র করে। গত সপ্তাহে জাতিসঙ্ঘের মঞ্চে বক্তব্য দেয়ার সময় জেলেনস্কি জানান, যুদ্ধক্ষেত্র থেকে জীবিত অবস্থায় আটক করা দুই উত্তর কোরীয় সেনাকে তার দেশ দক্ষিণ কোরিয়ার হেফাজতে হস্তান্তর করেছে।
জেলেনস্কির এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর অসন্তোষ প্রকাশ করে সিউল। সিউলের মতে, এই স্পর্শকাতর তথ্যটি গোপন রাখা অত্যন্ত জরুরি ছিল। কারণ বিষয়টি প্রকাশ পাওয়ায় উত্তর কোরিয়ায় অবস্থানরত ওই দুই সেনার স্বজনরা গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন এবং পিয়ংইয়ং সরকারের সম্ভাব্য রাজনৈতিক নিপীড়নের শিকার হতে পারেন। এই ঘটনার পর কিভকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের বার্তা পাঠায় সিউল। কিন্তু কাক্সিক্ষত সাড়া না পাওয়ায় গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জোর দিয়ে বলেন, ইউক্রেন যদি নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানাতেই থাকে, তবে সিউল পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইউক্রেনের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজে মিথ্যাবাদী হিসেবে চিত্রায়িত হচ্ছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লি স্পষ্ট জানান, এটি সরাসরি কোরিয়া প্রজাতন্ত্র ও এর নাগরিকদের আত্মমর্যাদার সাথে সম্পর্কিত প্রশ্ন; ফলে কোনো অবস্থাতেই একে হেলাফেলা করার সুযোগ নেই।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








