
দ্য ডন
ভারত কাশ্মিরের পেহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসার নাম উল্লেখ করে দাবি করেছিল, সামরিক অভিযানে তিনি নিহত হয়েছেন। তবে ভারতের এ পরাস্ত করার দাবিকে সরাসরি খণ্ডন করে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে সরাসরি জনসমক্ষে হাজির করেছে পাকিস্তান সেনাবাহিনী, যেখানে তাকে বহাল তবিয়তে ‘জীবিত ও সুস্থ’ অবস্থায় দেখা যায়। জানা যায়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী ভারতীয় কর্তৃপক্ষের মূসাকে নিহতের দাবিকে উড়িয়ে দিয়ে তীব্র উপহাস করেছেন।
কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযানে হাশিম মূসাকে ‘নিষ্ক্রিয়’ বা হত্যার দাবি করা হলেও গত পরশু এক সংবাদ সম্মেলনে আহমদ শরীফ চৌধুরী মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসাকে উপস্থিত করে বলেন, ভারতীয় গণমাধ্যমে যাকে নিহত হিসেবে প্রচার করা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রচার করা হয়েছিল যে, গত বছরের ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার সন্দেহভাজন এক ব্যক্তি ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মিরের কোরাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। পাকিস্তানি এ সেনা কর্মকর্তা ভারতীয় দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, এটি ভারতীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সাজানো একটি মিথ্যা নাটক বা ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযান ছাড়া আর কিছুই নয়। সংবাদ সম্মেলনে ঘটনার একটি পাঁচ দফার সময়রেখা উপস্থাপন করেন তিনি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








