ঢাকার বিমানবন্দরে হয়রানির শিকার ৩৫ জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক

Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জমজমের পানির জার পেতে দীর্ঘ বিলম্ব এবং চরম অব্যবস্থাপনার কারণে হয়রানি ও বিড়ম্বনার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি)। মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফাইটে জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ঢাকায় অবতরণ করার পর এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও লিখিত অভিযোগ
হয়রানির শিকার এমপিদের মধ্যে শেরপুর-১ আসনের মো: রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দীন এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের কারণ : সংসদ সদস্যরা জানান, তারা ঢাকায় অবতরণ করার তিন ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও তাদের ট্যাগযুক্ত জমজমের পানির লাগেজ বা জার বুঝিয়ে দেয়া হয়নি। বিমানবন্দরের চরম অব্যবস্থাপনার কারণে তাদের দীর্ঘ সময় অপো করতে হয় ও হয়রানির শিকার হতে হয়।
বিমানবন্দরে উত্তপ্ত পরিস্থিতি ও ভিডিও ভাইরাল
এ লাগেজ বিড়ম্বনাকে কেন্দ্র করে বিমানবন্দরে উপস্থিত জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাজিব সামাদের মুখোমুখি হয়ে ােভ প্রকাশ করেন এবং সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পরিপ্রেেিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবন্দরের নিয়মিত লাগেজ হয়রানি ও অব্যবস্থাপনা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। 
এ প্রসঙ্গে শেরপুর-১ আসনের মো: রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমরা বিজি ৩৩৮ (মদিনা-ঢাকা) যোগে  যেসব যাত্রী ঢাকায় অবতরণ করি। তাদের অধিকাংশ যাত্রী (যাদের মধ্যে ৩৫ জন সংসদ সদস্য) ট্যাগযুক্ত লাগেজ তিন ঘণ্টা পার হলেও পাইনি। বিষয়টি নিয়ে দীর্ঘসময় ধরে যৌক্তিক কারণ উত্থাপন করার পরেও ব্যবস্থা নেয়া হয়নি। এ ছাড়াও যাত্রী হয়রানি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে চার দিনের সময় দেয়া হয়েছে। 
জানা যায়, সম্প্রতি জামায়াতের সংসদ সদস্যরা একযোগে মালয়েশিয়া, সিংগাপুর, ফিলিপিন, বাহরাইনে সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন। সফর শেষে গতকাল তারা দেশে ফিরে বিমানবন্দরে হয়রানির শিকার হন।