
এসবিএসি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল মো: সাইদুর রহমান। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ডিক্যামেলকো এবং এএমএল ও সিএফটি ডিভিশনের প্রধান এ এন এম মেজবাহুল হাসান ও ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও এসভিপি মো: মাজহারুল হাসান সিডিসিএস, সিএমএমএস। কর্মশালায় ব্যাংকের এএমএল ও সিএফটি ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।








