
কূটনৈতিক প্রতিবেদক
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশলবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বর্তমানে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান। আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগত কুশলবিনিময়।’
ইউএনজিএর ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের দেয়া ভাষণের পর পররাষ্ট্রমন্ত্রীর সাথে সংক্ষিপ্তভাবে এই কুশলবিনিময় অনুষ্ঠিত হয়।
এ দিকে কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান। গতকাল নিউ ইয়র্কে ইউএনজিএর সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ ভিসা অব্যাহতিসংক্রান্ত এ চুক্তি সই করেন।








