এনসিপির নতুন কমিটি, নাহিদ ইসলাম, আখতার হোসেন, এনসিপির আহবায়ক কমিটি, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মো: নাহিদ ইসলাম এবং আখতার হোসেন। সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহবায়ক হয়েছেন মো: নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন।

Advertisement

শুক্রবার দুপুরে দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদ ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো: সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস. এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো: নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো: আতাউল্লাহসহ প্রমুখ।

পুরো কমিটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন