ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরে গুলিবর্ষণ ও হামলার ঘটনার পর শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নিজের দল লিকুদ পার্টির সব রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

Advertisement

দেশটিতে জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে এ নির্দেশ দেয়া হলো।

লিকুদ পার্টির এক বিবৃতিতে বলা হয়, ‘জুদিয়া জংশনে ভয়াবহ হামলার ঘটনার পর নেতানিয়াহু শুক্রবার সকালে লিকুদের পূর্বনির্ধারিত সব রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন।’

সূত্র : বাসস