
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬ ‘কার্যক্রম। লায়ন জেলা ৩১৫ এ২’র গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমীন এমপি।
গত শুক্রবার ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআই এফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপারসন লায়ন শফিকুল আজম ভূইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫ এ২’র সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ।
লায়ন জেলা ৩১৫ এ২ এই কার্যক্রমের আওতায় ১৩০০’র বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা দিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, ‘লায়ন জেলা ৩১৫ এ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার এবং একইসাথে আরো প্রচারের দাবি রাখে।’
তিনি লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অধিক সংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কার দেয়া হয়। এতে ঢাকা ইম্পেরিয়াল প্রথম, ঢাকা অনন্ত দ্বিতীয় ও ঢাকা সুরভি তৃতীয় সর্বোচ্চ সেবা প্রদানকারী ক্লাব হিসেবে পুরস্কার অজন করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








