
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন দেশী-বিদেশী শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই দক্ষতার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
শনিবার রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ (আইসিকেআইইএল-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এইউএসটি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইনস ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন ইউএসআইএমের ভিসি অধ্যাপক দাতো টিএস ড. শরিফুদিন বিন মো. শারানী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের (আইআইআইটি) প্রধান নির্বাহী ও হার্ভার্ডের গবেষক অধ্যাপক ড. ওমর হাসান কে. কাসুলে সিনিয়র।
সাবেক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও এইউএসটির ভিসিএবং বিআইআইটির বিশিষ্ট ফেলো অধ্যাপক ড. মুহাম্মদ ফজলী ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইউএসটির এক্সটেনশন সার্ভিসেস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। উদ্বোধনী বক্তব্য দেন বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক আবদুল আজিজ।
সম্মেলনটি আগামী ১৯ অক্টোবর শেষ হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলনের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








