বিজিবি
বিজিবির লোগো। সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। 

Advertisement

জব্দ চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩,৭৭৮ পিস শাড়ি, ৫,৯৭৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২,০২৮টি তৈরি পোশাক, ৪,৩৫১ মিটার থান কাপড়, ১,৩২৫টি ইমিটেশন গহনা, ২,৭৬,০৯৮টি কসমেটিক্স সামগ্রী, ২২,৪৩,২৫৭ পিস আতশবাজি, ৫,৭২৫ ঘনফুট কাঠ, ১,৬৯,৪৫৮ কেজি কয়লা ১,১২১ ঘনফুট পাথর, ৩,৪৬২ কেজি চা পাতা, ১,৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল, ১৫,০৪৮পিস মোবাইলের ডিসপ্লে, ১২,৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮,৮০০পিস জিলেট ব্লেড, ২৬,৬৭৩টি চশমা, ২,১৮,২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশী পাট, ৩৩,৬৯১ কেজি জিরা, ৮,৫৪৪ কেজি রসুন, ৬,৫৪৭ কেজি চিনি, ১২,১৪২ কেজি সার, ১০,১০,৮০০ কেজি কারেন্ট জাল, ২,১৬৮,৫০০ লিটার ভোজ্য তেল, ৪০,০০০ পিস ইলেকট্রিক রেজিস্টান/চিকিৎসা সামগ্রী, ১,৩৪৭ প্যাকেট কীটনাশক, ২,৮৫,০৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১০টি কষ্টি/ বেলে পাথর, ০৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার/মাইক্রো, ৪৯টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল এবং ২০টি বাইসাইকেল/ভ্যান ও ৩৬টি নৌকা।  
  
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি এসএমজি, ৬টি দেশী/বিদেশী পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল। 

এ ছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৪০,৪৫,৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১,২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিাস্টাল মেথ আইস, ১১,৩০৭ বোতল বিদেশী মদ, ২৭৯.৫ লিটার বাংলা মদ, ১,৮৪৭ ক্যান বিয়ার, ১,৫৬৪ কেজি গাঁজা, ৫,১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫,৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৭,০০ পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১,৬০,৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২,৮৩,৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশী নাগরিক, ০৭ জন ভারতীয় নাগরিক ও ৩৫০ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।