ব্যালট পেপার জমা দেয়া হচ্ছে
ব্যালট পেপার জমা দেয়া হচ্ছে। সংগৃহীত ছবি

বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারো পেছানো হয়েছে। আগামী ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার (১৪ নভেম্বর) জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

Advertisement

আগামী ২২ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন হওয়ার কথা ছিল। জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগে কয়েক দফা নির্বাচন পিছিয়ে দেয়া হয়।

নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন নির্বাচনী সময়সূচিতে আগামী ১১ ফেব্রুয়ারিকে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।

সূত্র : বাসস