ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়ার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী। নয়া দিগন্ত
ads

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত জামিয়া ইসলামিয়া মাদরাসার  বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদরাসা মাঠে এ মাহফিলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মো. ময়নাল হোসেন।

মাহফিলে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।

এ ছাড়া বিশেষ মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন মহালক্ষ্মীপাড়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক, আড়াইবাড়ী দরবার শরীফের প্রধান খলিফা ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী এবং নাইঘর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ।

মাহফিলে সভাপতিত্ব করেন গবেষক ও শিক্ষাবিদ মো. মাসুকুল আলম মাসুক। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সুপার মাওলানা মো. রেজাউল করিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামিয়া ইসলামিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বকর সিদ্দিক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।