সোনাতলা, মাদরাসা, উদ্বোধন,
সোনাতলার জাহানাবাদ আলীম মাদরাসার নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন কাজি রফিকুল ইসলাম এমপি। নয়া দিগন্ত
ads

বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজি রফিকুল ইসলাম বলেছেন, ‘আজকের এই নতুন মাদরাসা ভবন উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিশ্বাসী। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার জাহানাবাদ আলীম মাদরাসার চারতলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের প্রথম তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহানাবাদ আলীম মাদরাসার ভবন উদ্বোধন ও আলোচনা সভা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ এ কে এম বদরুল হুদা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন ও শফিকুল ইসলাম, মাদরাসার উপাধ্যক্ষ আতাউল হক, অধ্যাপক মতিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক সেক্সপিয়র এবং শিক্ষক রুহুল আমীন রনজু প্রমুখ।

বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

একই দিনে সংসদ সদস্য কাজি রফিকুল ইসলাম সোনাতলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিদ্যালয়টির সভাপতি মোক্তাদিরুল হক, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এবং সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীনসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী, স্থানীয় সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।