নামাজের প্রতি মুগ্ধতা প্রকাশ করে যা বললেন সামান্তা শারমিন
নামাজের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন সামান্তা শারমিন। ফাইল ছবি
ads

নামাজের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন। পাশাপাশি নামাজকে নফসের বিপরীতে যুদ্ধ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নিজের এ উপলব্ধির কথা জানান সামান্তা।

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

তিনি লেখেন, ‘সারাদিন স্বাভাবিকভাবে হৃদয় কতটুকু কঠিন হয়ে আছে সেটা টের পাওয়া যায় না। মনে হতে থাকে আমি তো বেশ উদার, ভালো মানুষ! টের পাই নামাজে দাঁড়ালে। হৃদয় যে ঠিক কতটুকু কঠিন হয়ে উঠেছিল নিজের অজান্তেই.......।’

সামান্তা আরো লেখেন, ‘সবচেয়ে অমনোযোগী হয়ে নামাজ আদায় করলেও মনের গহীনে থাকা অহংকারটুকু, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে দেয়া গুরুত্ব, আকাঙ্ক্ষা, আশঙ্কাটুকু টের পাওয়া যায়। তখন পুরো নামাজটাই পরিণত হয় নফসের বিপরীতে যুদ্ধের সময়ে। আলহামদুলিল্লাহ! খোদার দেয়া নিয়ামতের কি কোন শেষ নাই!’

আরো পড়ুন : ডিসেম্বর নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে যা বলল এসআরবি

উল্লেখ্য, সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি দলটি থেকে পদত্যাগ করেন।