
ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনার আর দেশে আসা হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো: নুরুল হক।
আজ রোববার বিকেলে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার ডিসেম্বরে আসার বিষয়টি ‘একটা হাইপ’ উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসেম্বরে আসবে, এটা জাস্ট একটা হাইপ তোলার জন্য, আমার মনে হচ্ছে যে এই যে আমরা কথা বলছি, এটাই তাদের একটা স্বার্থকতা।’
নুরুল হক বলেন, ‘প্রকৃত অর্থে এরকম ডিসেম্বর আসবে যাবে, যারা ডিসেম্বরে আসবে বলে ফাঁকা আওয়াজ দিচ্ছেন তাদের আর আসা হবে না। জনগণের দ্বারা যারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আর এদেশে রাজনীতিতে আসার সুযোগ নাই।’
একই সাথে জনগণ সরকারের সাথে থাকলে এই ধরনের অপশক্তি, অপতৎপরতা মোকাবেলা করতে সরকার যথেষ্ঠ বলে দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের আন্দোলনের মুখে যে ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে, তারা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সেটাই রাজনৈতিক শক্তি, সরকারি দল কিংবা বিরোধী দল সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করবে।
নুরুল হক বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। তাদের দেশে ফিরে আসার কিংবা রাজনীতিতে ফিরে আসার কোনো সমূহ সম্ভাবনা নাই। তারা বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীলতায় করে একটু বেকায়দায় ফালানোর জন্য নানানভাবে চেষ্টা করছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








