
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে সূরা ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাজারে উপস্থিত হয়ে দোয়া ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
রাজধানীর মিরপুর থেকে আসা ব্যবসায়ী রুহুল আমিন বলেন, ‘আজকের এই দিনে জিয়াউর রহমান সিপাহি ও জনতাকে নিয়ে যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা সত্যিসত্যিই আমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
শেরেবাংলা নগর থানা ছাত্রদলের কর্মী আরিফুল হক বলেন, ‘সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের নেতা সেদিন সিপাহি ও জনতাকে নিয়ে বিপ্লব ঘটিয়েছিলেন। তার ইতিহাসকে এতদিন ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে উপস্থাপন করেছে। কিন্তু এদেশের জনগণ সঠিক ইতিহাস ভুলে যায়নি। আজকের দিনে দেশের মানুষ ঠিকই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে মনে রেখেছে।’
এর আগে, সকাল ৮টায় প্রথমে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও সূরা ফাতেহা পাঠ করা হয়। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুর ১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








