বাড়িতে অগ্নিসংযোগ, দুর্বৃত্ত, আওয়ামী লীগ,  উপজেলা পরিষদ, চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক, ফায়ার সার্ভিস, পুঠিয়া থানা
আব্দুস সামাদ। নয়া দিগন্ত
ads

রাজশাহীর পুঠিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

সামাদ পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা জানায়, রাত ৩টার দিকে মুখোশ পরা কতিপয় দুর্বৃত্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়িতে থাকা নারীরা বিষয়টি বুঝতে পেরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালায়।

পুঠিয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই ও আগুন নেভানোর কাজ করি। দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।’

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের লোকজনও সেখানে গিয়েছিল। তারা আগুন নেভানোর কাজ করে।’