জাতীয় সংসদ
জাতীয় সংসদ। সংগৃহীত

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ সংসদীয় ককাস গঠন করা হয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ থেকে এই তথ্য জানানো হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার নিজেই। পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসের কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারপারসন মনোনীত হয়েছেন ফাহিমা নাসরিন।

ককাসের সদস্যরা হলেন— মোসা: তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো: আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ। তারা সবাই সংসদ সদস্য।

সংসদীয় কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করাই এ ককাস গঠনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে মানবাধিকার সুরক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে সংসদীয় উদ্যোগ আরো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।