
যশোরের চৌগাছার স্বর্পরাজপুর দাখিল মাদরাসার ছাত্র মারুফ হত্যা মামলার দুই নম্বর আসামি সোলাইমান হোসেন মণ্ডল (৫৫) জেলখানায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২১ নভেম্বর) ভোরে খুলনা জেলখানায় তার মৃত্যু হয়।
তিনি স্বর্পরাজপুর গ্রামের মরহুম আজহার আলী মণ্ডলের ছেলে। মারুফ হত্যা মামলায় হাইকোর্ট তাকে ফাঁসি আদেশ দেন। ২০২৩ সালে পুলিশ সোলাইমান হোসেন মণ্ডলকে আটক করে জেল খানায় প্রেরণ করে।
এ মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ আগস্ট সকালে চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো: মারুফ হোসেন বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ১৬ আগস্ট চৌগাছা থানার কান্দি মৌজায় অবস্থিত এক ব্যক্তির বাগানে মাথাবিহীন হাতপা কাটা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন মারুফের মা মোছা: আবেরুন নেছা হজরত আলিসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা করেন।
এই মামলায় আটক পাঁচজনসহ ১০ আসামির সবাইকে খালাস দিয়েছিলেন বিচারিক আদালত। খালাস পাওয়া অপর পাঁচজন হলেন মো: বিল্লাল হোসেন, মো: টুটুল মণ্ডল, শফিকুল ইসলাম, খলিল মণ্ডল ও মো: ইকরামুল হোসেন। তাদের খালাসের আদেশ বহাল রাখা হয়েছে বলে এই আইনজীবী জানান।
রায়ের পর আইনজীবী চৌধুরী সামসুল আরেফিন বলেন, ‘মারুফকে কারা অপহরণ করে হত্যা করেন, তা আসামি আজাহারুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে। এই জবানবন্দি সাক্ষী দিয়ে সমর্থিত। অথচ বিচারিক আদালত তা বিবেচনায় না নিয়ে ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বেকসুর খালাস দেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চাক্ষুষ সাক্ষীর সাক্ষ্য ও পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট চারজনকে মৃত্যুদণ্ড ও বয়স বিবেচনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিচারিক আদালতে খালশপ্রাপ্ত ১০ আসামির চারজনকে মত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। আপিলকারীর আইনজীবী জানান, যে চার আসামিকে হাইকোর্ট মৃত্যুদণ্ড দিয়েছেন তারা হলেন মো: সুলাইমান মণ্ডল, আবুল বাশার, মো: বাবু ও আজাহারুল ইসলাম ওরফে বুড়ো। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় মো: হজরত আলী মণ্ডলকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









