
যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার আবার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (২৮ অক্টোবর) থেকে কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রীরা কাউন্টারটি থেকে সেবা নিতে পারবেন।
এ ছাড়া বলাকা বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দিলে যাত্রীরা টিকিট পুনরায় ইস্যুর জন্য হজ ক্যাম্প বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








