
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শনিবার (১৭ অক্টোবর) খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এ আনন্দমেলায় শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মুহাম্মদ কাদের গনি চৌধুরী শিশু আনন্দমেলার উদ্বোধন করেন।
সকালে শিশুদের দৌড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড় ও এয়ারগান শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নারীদের পিলো পাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া পর্ব শেষ হয়।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নাচ ও গান পরিবেশনা শিশুদের আনন্দ দেয়। এছাড়া বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচের জাদু প্রদর্শনী উপস্থিত শিশুদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন উপস্থিত ছিলেন।
এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য মো: আনোয়ার উদ্দিন, পরাগ আরমান, মো: আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন।
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








