বিশ্ব দৃষ্টি দিবস, ইবনে সিনা মেডিক্যাল কলেজ, চোখের যত্ন, চোখের গুরুত্ব, চক্ষু বিভাগ, ডা. সাজেদ আব্দুল খালেক, ডা. জাকিয়া ফারহানা
বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিক্যালে সচেতনতামূলক র‌্যালি। সংগৃহীত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে কলেজের চক্ষু বিভাগের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ইবনে সিনা মেডিক্যাল কলেজ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকে চোখের যত্ন ও চোখের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’। এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক, কলেজের ডিরেক্টর ড. নজরুল ইসলাম, মেজর (অব.) ডা. রাজিবুল ইসলাম এবং চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

এছাড়া র‌্যালিতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।