মক্কা অঞ্চল, হাউছি, ড্রোন ভূপাতিত,  দাবি, সৌদি জোট,
হাউছিদের ড্রোন । সংগৃহীত

ইয়েমেনের হাউছি গোষ্ঠীর সাথে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে মক্কা অঞ্চলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার জোটের পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু মঙ্গলবার (৩ নভেম্বর) জানায়, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ড্রোন ভূপাতিত করার খবর দেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এর এক দিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, হাউছিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন সৌদি ভূখণ্ডের দিকে আসার সময় তারা সেগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।

ইয়েমেনের হাউছি গোষ্ঠী এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে সর্বশেষ এ ঘটনা ঘটল।

২০১৪ সালে হাউছিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির অন্যান্য এলাকা দখল করে নেয়। এর পর ২০১৫ সালের মার্চ থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।