কার্লচার মজলিশ
মজলিশ তাহলিলে দোয়া ও মোনাজাত। নয়া দিগন্ত
ads

মালয়েশিয়ান ও বাংলাদেশী বিশিষ্ট আলেম এবং মাদরাসার ওস্তাজ, খতিব, পবিত্র কোরআনে হাফেজদের অংশগ্রহণে প্রবাসীদের জান মালের হেফাজত ও আত্মউন্নয়নে মালয় ইসলামিক কার্লচার মজলিশ ইয়াসিনান তাহলিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরের তামান মিনাং চেরাস এলাকায় দাতু সেরী হাজী হাসান আলীর বাসভবনে এই মালয় মজলিশ অনুষ্ঠিত হয়। 

দাতু সেরী হাজী হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআনে হাফেজদের সুমধুর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, মালয় বিশিষ্ট ওস্তাজগন আলোচনা ও বিশেষ দোয়া মোনাজাত করেন।  

প্রবাসীদের জানমালের হেফাজতের জন্য মালয় পদ্ধতিতে বিশেষ রুকাইয়া পাঠ করেন। 

এ সময় মালয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা দার সালামাহ ওয়াত্ তিহামার ওস্তাজ ইলহাম রহিমী আজ জাবেদী মুদির, মজলিশ ইয়াসিনান তাহলিয়ানে ওস্তাজ ইমরান আডাম, ওস্তাজ নূরজাইম নুরাজমী এবং ওস্তাজ ফারহান মোহাম্মদ।

মজলিশে আরও উপস্থিত ছিলেন ইলহাম বিন জলিল, মোরাদ হোসেন, মোকাম্মেল হোসেন, মো: রাসেল, শরিফুল ইসলাম, আলী বিন ওমর, আজরী বিন জয়নুদ্দিন, মো: শাহিন, মো: আরিফুল ইসলাম, মো: মায়দূল হ স্থানীয় মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশীরা।