
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে সংঘাত আরো বাড়তে পারে—এমন আশঙ্কায় তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাজারের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের এক পর্যায়ে এর দাম ১১৮ ডলার পর্যন্ত উঠেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ১২ ডলারে পৌঁছেছে।
অক্টোবর মাসজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।
হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার ঘিরে কয়েকটি ঘটনা সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এক দিনেই সুপারট্যাঙ্কার ঘিরে চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দু’টি ট্যাঙ্কার ইরানি কর্তৃপক্ষের অননুমোদিত পথে চলাচলের সময় মাইন বিস্ফোরণের কবলে পড়েছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








