রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর সেখানে কার্যক্রম বন্ধের মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাজধানীর একজন জ্যেষ্ঠ বিমান চলাচল কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ কথা জানান। 

Advertisement

এর আগে, শনিবার রাতে কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধের ঘোষণা দেয়।

ওই কর্মকর্তা বলেন, ‘রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম আজ আবারো বন্ধ রাখা হয়েছে। ভোরে আমাদের এ বিষয়ে জানানো হয়েছে।’

বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-ও বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘রিয়াদ বিমানবন্দরের বন্ধের মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ ইউটিসি সময় রাত ৯টা পর্যন্ত এটি বন্ধ থাকবে।’

সূত্র : বাসস