ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির আসল পরিমাণ প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গত মে মাসে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বলেছিল, ইরানের সশস্ত্র বাহিনী ৪২টি মার্কিন সামরিক বিমান ধ্বংস করেছে। এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১টিতে।’

আরাগচি বলেন, ‘প্রমাণ? মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কংগ্রেসের একজন সিনেটরকেও এমন সব ঘাঁটি পরিদর্শন করার অনুমতি দিচ্ছে না, যে ঘাঁটিগুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে বলে তারা দাবি করছে।’

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘এই বিষয়ে মানুষকে চিরকাল ‘ধোঁয়াশা বা প্রতারণার মাঝে’ রাখা যাবে না।’

সূত্র : বিবিসি