
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় এক হাজার ৮৬০ হাউছি যোদ্ধা নিহত হয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন রণাঙ্গনে হাউছিদের অবস্থানকে লক্ষ্য করে কমপক্ষে দুই হাজার ১০৩টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে এক হাজার ৮৬০ যোদ্ধা নিহত হন।
বার্তাসংস্থা সাবা প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে, তারা ‘শত শত সরঞ্জাম, রসদ ও সামরিক স্থাপনা’ ধ্বংস করেছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








