মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মামলা, গ্রেফতার, ইয়াবা, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, মাদক কারবারি, মাদক
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মো: ফারুক হোসেন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ফারুক খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার বাসিন্দা। তার বাবার মরহুম আব্দুল মান্নান ও মা পেয়ারা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এ সময় ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ফারুককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয়।

ওসি হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’