
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ অক্টোবর) দেশের সব সরকারি দফতরের পাশাপাশি তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকবে। মূলত দুর্গাপূজার সরকারি ছুটির সাথে সমন্বয় করতেই এই বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী সপ্তাহে দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ও সরকারি অফিস টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত দুর্গাপূজার তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে সব মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সব ব্যাংকের লেনদেন ও দাফতরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ অক্টোবরের (বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটির বিপরীতেই আগামীকাল ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ও পূজার ছুটি সমন্বয় করে এই কার্যদিবস পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি করে। ফলে আগামীকাল ব্যাংক ও শেয়ারবাজারে অন্যান্য সাধারণ কর্মদিবসের মতোই স্বাভাবিক লেনদেন চলবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








