যশোরে চার কোটি নয় লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ
যশোরে চার কোটি নয় লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ। নয়া দিগন্ত

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত রোববার (২০ সেপ্টেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর যশোর অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির চার কোটি নয় লাখ টাকার চেক যশোর কোম্পানির নিজস্ব সেমিনার কক্ষে হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো: কামাল হোসেন ও মো: খলিলুর রহমান সিকদার। 

অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে প্রকল্প ইনচার্জ এবং কোম্পানির অন্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বি এম ইউসুফ আলী তার বক্তব্যে বলেন, বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।