বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর, বিনা খরচে আইনি সহায়তা, মামলা নিষ্পত্তি, অস্বচ্ছল বিচারপ্রার্থী, জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড, আইনি সহায়তা হেল্পলাইন ১৬৬৯৯, সরকারি আইনি সেবা
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর। সংগৃহীত
ads

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মাধ্যমে সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিস্পত্তি করা হয়েছে।

সম্প্রতি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫টি মামলা নিস্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়। সূত্র : বাসস