
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে গত ১৪ অক্টোবর সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে মহানগরী সংগঠন ও ইমারাত ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের গঠনতন্ত্রের ১৬ ধারার ৩ উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ ছাড়া ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








