
আসন্ন নেশন্স লিগে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের জন্য স্পেন দলে নতুন তিন খেলোয়াড়কে ডাক দিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চ্যাম্পিয়নস লিগে লেঁসের বিপক্ষে কোমোর রেকর্ডে ৯-১ গোলের জয়ে খেলা জাকোবো রামোন এবং রিয়াল বেটিসের দুই খেলোয়াড় আলভারো ভায়েস ও মার্ক রোকা বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
চোটের কারণে এই দুই ম্যাচে স্পেন দলে থাকছেন না রদ্রি, এরিক গার্সিয়া ও দানি ওলমো। গ্রুপ এ৩-তে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লা রোহা।
আগামী ১২ নভেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এর তিন দিন পর মাদ্রিদে ইংল্যান্ডকে আতিথ্য দেবে।
দল ঘোষণার জন্য প্রকাশিত এক ভিডিওতে গত মাসে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের প্রতি শ্রদ্ধা জানান দে লা ফুয়েন্তে। একইসাথে শ্রদ্ধা জানান টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলের প্রতিও।
স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এফসি আন্দোরার গোলরক্ষকের সাথে ভয়াবহ সংঘর্ষে আহত হন দে মিগেল। সেই আঘাতের কারণে মঙ্গলবার মারা যান তিনি।
স্কোয়াড :
গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া, আলভারো ভায়েস
ডিফেন্ডার : পেদ্রো পোরো, মার্ক কুকুরেয়া, ডিন হুইসেন, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্ক পুবিল, পাও কুবারসি, অমারিক লাপোর্তে, জাকোবো রামোন
মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফারমিন লোপেজ, পেদ্রি, আলেক্স বায়েনা, পাবলো বারিওস, ফাবিয়ান রুইজ, মার্ক রোকা
ফরোয়ার্ড : ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারসাবাল, লামিন ইয়ামাল, ফেররান তোরেস, রবার্তো ফের্নান্দেজ, নিকো উইলিয়ামস, আন্দের বারেনেতসিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








